ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

স্ত্রীকে ফিরে পেতে দুই ছেলেকে চেয়ারের সাথে বেঁধে নির্যাতন!

আকাশ জাতীয় ডেস্ক: 

দুই সন্তানকে নির্যাতনের অভিযোগে পিতা হাবিবুর রহমান শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাদকসেবী স্বামীর অত্যাচারে ঘর ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করায় দুই সন্তানকে চেয়ারের সাথে বেঁধে মারধর করে তা ভিডিও করে স্ত্রীর কাছে পাঠানো হয়। সম্প্রতি শিরিন সুলতানা নামে ওই গৃহবধূ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

ভিডিওটিতে দেখা যায়, নিজের দুই সন্তানকে চেয়ারের সাথে বেঁধে লাঠি দিয়ে মারধর করছে তার পিতা। সেই সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়াও সন্তানদের দিয়ে ঘর মোছানোর কাজও করানো হচ্ছে। পরে ঘটনাটি ফেসবুকে দেখেন পুলিশ সুপার হাসানুজ্জামান। তাৎক্ষণিকভাবে সদর থানার ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে।

জানা যায়, পারিবারিক ভাবে ২০০৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান শিমুলের সাথে শহরের আরাপপুর এলাকার শিরিন সুলতানার বিয়ে হয়। এরপর তাদের ২টি ছেলে সন্তান হয়। কিছুদিন যাবৎ নানা কারণে স্ত্রী শিরিনকে মারধর ও অত্যাচার করে আসছিল স্বামী শিমুল। অত্যাচার সইতে না পেরে দুই সন্তান রেখে বাবার বাড়িতে চলে যায় শিরিন। এরপর তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবার বাড়ি ফিরে পাওয়ার দাবিতে সন্তানদের মারধর ও নির্যাতন করে পিতা শিমুল।

এ ব্যাপারে স্ত্রী শিরিন জানান, বিয়ের পর থেকে প্রায়ই মারধর করা হতো। কয়েক বার শালিস বৈঠক করে বাড়িতে নিয়ে গিয়ে আবারো মারধর করতো। এ জন্য দুই বছর আগে তালাক দিয়ে চলে এসেছে। এখন আবার ফিরিয়ে নেওয়ার জন্য আমার সন্তানদের মারধর করছে। আমি তার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

স্ত্রীকে ফিরে পেতে দুই ছেলেকে চেয়ারের সাথে বেঁধে নির্যাতন!

আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০