ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে: শ্রম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাই এবং চলতি মাসের বেতনের অর্ধেক ৩০ তারিখের মধ্যে মালিকগণ পরিশোধ করবেন। অন্য সকল খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস ২৫ জুলাই এর মধ্যে মালিকগণ পরিশোধ করবেন।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকার, মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসির ৬৫তম সভায় এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সাথে মিলিয়ে শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে শ্রমিকদের ঈদে কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে এবং উৎপাদন স্বাভাবিক রাখতে কোন শ্রমিককে ছাঁটাই না করতে মালিকদের পরামর্শ দেন তিনি। সকলের আন্তরিকতায় এই দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, বিজিএমইএ এর সভাপতি ড. রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশন এর সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন খান, এনসিসিডাব্লিউই এর সভাপতি মো আনোয়ার হোসেন, ইন্ড্রাষ্টি অল বাংলাদেশ কাউন্সিল এর মহাসচিব চায়না রহমান, গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন এর সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০