ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

আবারও আইসিইউতে হেফাজত আমির আল্লামা শফী

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রায় এক মাস চার দিন পর আবারও হাসপতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করানো হয়।

শতবর্ষী এই আলেমকে আইসিইউতে রাখা হয়েছে বলে তার ছোট ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানী  নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শারীরিক দুর্বলতা ও বাধর্ক্যজনিত রোগের কারণে নিয়মিত চেকআপে আসলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ আল্লামা শফীকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। আহমদ শফী এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানান আনাস মাদানী।

সর্বশেষ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে এর আগে গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন আল্লামা শফী। আইসিইউতে ১০ দিনের মতো চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি নিজ কর্মস্থল হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।

প্রসঙ্গত, আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে তাকে ঘন ঘন হাসপাতালে ভর্তিও হতে হয়।

চলতি বছরে এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে তিনি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

আবারও আইসিইউতে হেফাজত আমির আল্লামা শফী

আপডেট সময় ০৬:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০