ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে সোনার মাস্ক!

আকাশ নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত পরো বিশ্ব। করোনা থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। এদিকে করোনা মোকাবেলায় জনসাধারণের চাহিদা অনুযায়ী এখন হরেক রকমের মাস্ক চলে এসেছে বাজারে।

এদিকে বেনারসী কাপড় দিয়ে তৈরি মাস্ক, রোজকার ব্যবহারের জন্য ডিজাইনড মাস্ক, সোনা-হিরের মাস্কও তৈরি হয়েছে। তবে সোনা ও হিরে দিয়ে তৈরি মাস্ক ব্যবহারের ক্রেতা কোথায় সেইটাই বড় প্রশ্ন।

সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের স্বর্ণকার রাধাকৃষ্ণণ সুন্দরম আচার্য সোনা ও রূপোর সুতো দিয়ে তৈরি করে ফেলেছেন সুন্দর ফেস মাস্ক।
ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সোনা দিয়ে তৈরি মাস্কটিতে ১৮ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। দাম মাত্র পৌনে তিন লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা)। শুধু সোনাই নয়, রূপোর সুতো দিয়েও বানিয়েছেন মাস্ক। যার মূল্য মাত্র ১৫ হাজার টাকা।

কিন্তু এগুলো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, এই মাস্ক কেনার জন্য তার খদ্দের অভাব হবে না। এরইমধ্যে সোনার মাস্ক কেনার জন্য ৯ জন আগাম অর্ডার দিয়ে রেখেছেন। আমি জানি এত দাম দিয়ে মাস্ক কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ধনীরা তো ব্যবহার করতে পারেন। তাদের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে এই মাস্ক ব্যবহার করতেই পারেন।

সোনার মাস্ক তৈরি করে চমকে দিয়েছেন অনেকেই। তবে রাধাকৃষ্ণণের তৈরি সোনার মাস্কের খবর ছড়িয়ে পড়েছে সারা দেশে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরফলে একদিকে তিনি যেমন শুধুই বাহবা পেয়েছেন তা নয়, সোনার মাস্ক কতটা করোনাভাইরাস প্রতিরোধকারী, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

তবে, সবাইকে টেক্কা দিয়ে সুরাতের স্বর্ণ ব্যবসায়ী দীপক চোকসি নিয়ে এলেন হিরে খোদিত মাস্ক। হিরে বসানো এক একটি মাস্কের দাম দেড় লাখ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত।

দীপক চোকসি জানান, সম্প্রতি তার দোকানে এক ব্যক্তি এসে একদম নতুন ধরনের মাস্ক বানানোর অনুরোধ করেন। ওই ব্যক্তির বাড়িতে বিয়ে অনুষ্ঠান রয়েছে। বর ও কনের জন্য নতুন ধরনের কোনও মাস্ক তৈরি করে দেওয়ার অনুরোধ জানান তিনি। তখনই দীপক চোকসির মাথায় হিরে বসানো মাস্কের পরিকল্পনা আসে বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে সোনার মাস্ক!

আপডেট সময় ০৪:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০