ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক, নিহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখুলায় একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে উঠে গেছে। এতে ট্রাকচাপায় বাজারে থাকা চারজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালখুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের মিলন হোসেন। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আলহাজ আলী মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিক জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালখূলা বাজারে লোকজনের ওপর উঠে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাজার করতে আসা কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন মাছ বিক্রি করে যাওয়ার পথে চাপা পড়ে নিহত হয়। এছাড়া শ্বশুরবাড়িতে আসা উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের মিলন হোসেন সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আলহাজ আলী মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজন হলো।

তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার এসএম রেজাউল করিম জানান, খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক, নিহত ৪

আপডেট সময় ০৭:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০