ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এ বছর চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারীর প্রভাবে চলতি বছর বিশ্বব্যাপী ২৫ কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ। খবর বিবিসির।

ব্রাড স্মিথ বলেন, চাকরির ক্ষেত্রে বিশ্ব এক বিস্ময়কর চ্যালেঞ্জের মুখে। লাখ লাখ মানুষকে চাকরি পেতে, এমনকি যে চাকরি আছে তার সঙ্গে তাল মেলাতে নতুন দক্ষতা অর্জন করতে হবে। কারণ, অর্থনীতির ডিজিটালাইজেশন ব্যাপক গতিতে এগিয়ে চলছে।

চলতি বছর বিশ্বব্যাপী আড়াই কোটি মানুষকে দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়ার একটি পরিকল্পনা সম্প্রতি ঘোষণা করেছে মাইক্রোসফট। পরিকল্পনা অনুযায়ী মানুষকে প্রশিক্ষণ, দক্ষতা, সার্টিফিকেশন, এমনকি চাকরি খুঁজে পেতে সহায়তা করবে মাইক্রোসফট। মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনের সহায়তায় এটি করা হবে।
ব্রাড স্মিথ মনে করেন, অনেক দেশে অনেক কাজ ডিজিটাল পুনর্নির্মাণের আওতার বাইরে থাকবে। তিনি বলেন, ‘এটি সত্য যে, কাজের প্রকৃতি বিশ্বজুড়ে এক নয়। সব কাজ বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে ডিজিটালাইজড করা যায় না। আমরা এমন বিশ্বে বাস করি, যেখানে ইন্টারনেট সেবার সমতা নেই। আমরা যদি এটি নিয়ে কিছু না করি, তবে অন্য সব অসমতাগুলো আরও বেড়ে যাবে। যা নিয়ে আমরা সবাই চিন্তিত। মাইক্রোসফট যদি আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে, তবে আমরা ভাবব, আমরা আমাদের কাজটি করতে পেরেছি।’

মাইক্রোসফট তাদের কর্মসূচিতে অলাভজনক সংস্থাগুলোকে তাদের সেবা বিনামূল্যে ব্যবহারের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার অনুদান দেবে।

স্মিথ আরও বলেন, করোনার আগে শক্তিশালী মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো এখন দুর্বল হয়ে গেছে। মাত্র ২০ শতাংশ মান ধরে রেখেছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘এ বছর চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ’

আপডেট সময় ০৪:৪২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০