ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিনাজপুরে ‘আল্লাহর দলের’ ২ সক্রিয় সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুর শহরের কসবা এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাড়ি থেকে ‘আল্লাহর দলের’ একজন সক্রিয় সদস্যসহ বিভাগীয় সংগঠককে গ্রেফতার করেছে এন্টি টেরিরিজম ইউনিটের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী ও সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে। ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হয় বলে কোতঢালী থানার ওসি মোজাফফর হোসেন জানান।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর এডিশনাল এসপি মোঃ আখিউল ইসলামের নেতৃত্বে দিনাজপুর শহরের পুলহাট কসবা এলাকার জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ২ সক্রিয় সদস্য হলেন দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাহপুর মোল্লাপাড়ার মোকছেদ আলীর ছেলে ইজিবাইক চালক মোঃ আলী আকাশ (৩৬) ও কসবা এলাকার মৃত কেফাতুল্লাহ মিয়ার ছেলে মুদি দোকানদার মোঃ শাহাবুল ইসলাম ওরফে এলাইস সাজু (৪০)। আটক আকাশ আল্লাহর দলের গাজীপুর ও নরসিংদী জেলার বিভাগীয় নায়ক ও সাজু আল্লাহর দলের সদস্য।

শনিবার এন্টি টেরিরিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিনাজপুরে পৌরসভার কসবা সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের সামনের জনৈক আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালান তারা। এ সময় জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ গাজীপুর এবং নরসিংদী জেলার দায়িত্ব পালনকারী বিভাগীয় সংগঠক মোহাম্মদ আকাশ আলী এবং নবাগত সদস্য শাহাবুল ইসলাম সাজুকে গ্রেফোটার করতে সক্ষম হয়েছেন তারা।

তিনি আরও বলেন, আটক দু’জনের মধ্যে বিভাগীয় সংগঠক মোহাম্মদ আকাশ আলী আগের একটি নাশকতার মামলায় জামিনে রয়েছে। উদ্ধারকৃত ১৬ ধরনের নথিপত্রে সাংগঠনিক তৎপরতার প্রমাণ মিলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ উভয়কে আদালতে তোলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিতে নিয়োগ ও ব্যয় সংকোচনে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা

দিনাজপুরে ‘আল্লাহর দলের’ ২ সক্রিয় সদস্য আটক

আপডেট সময় ১১:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০