ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের আগে সব শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসের দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদের কমপক্ষে এক সপ্তাহ আগে সব শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা। একই সঙ্গে দুর্নীতি ও লুটপাটের দায় শ্রমিকের ওপর চাপিয়ে পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করারও দাবি জানায় সংগঠনটি।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দুর্নীতি ও লুটপাটের দায় শ্রমিকের ওপর চাপিয়ে পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পিপিপি নয় পাটকলের আধুনিকায়ন করা, ঈদের এক সপ্তাহ আগে সব শ্রমিকের বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, সরকারি খরচে সব শ্রমিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা এবং শ্রমিকদের রেশন ও খাদ্য সহায়তার দাবিতে’ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা এ দাবি জানান।

সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন, সংগঠনের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুখ হোসেন, সহ-সম্পাদক মনির হোসেন মলি, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঈদের সাতদিন আগে সব শ্রমিকের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করতে হবে। কোনো কারখানা মালিক বেতন-বোনাস দিতে ব্যর্থ হলে এবং এ থেকে যেকোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় দায়িত্ব সরকার ও মালিককেই নিতে হবে।

বক্তারা করোনা মোকাবিলায় সরকারি খরচে সব শ্রমিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা দায়িত্ব নেওয়া, করোনা প্রভাবে কর্মহীন হয়ে পরা শ্রমজীবী মানুষদের নগদ সহায়তা প্রদান, রেশন ও খাদ্য সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধ করারও জোর দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ঈদের আগে সব শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসের দাবি

আপডেট সময় ০৫:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০