ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভয় পাচ্ছি করোনাভাইরাস স্যুয়ারেজ হয়ে পানিতে মিশে যাচ্ছে কি না: ড. বিজন শীল

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস স্যুয়ারেজ হয়ে পানিতে মিশে যাওয়ার আশঙ্কা করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।

করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে কথা বলতে গিয়ে দেশের আলোচিত এই বিজ্ঞানী এমন আশঙ্কা করেন। সম্প্রতি তিনি করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের কিট উদ্ভাবনের মাধ্যমে আলোচনায় উঠে আসেন।

করোনার উপসর্গ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রথম দিকে করোনার লক্ষণ ছিল সামান্য জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা থেকে শ্বাসকষ্ট। কিন্তু এখন ডায়রিয়া কমন হয়ে পড়েছে বলে দেখা যাচ্ছে। এখান থেকে আমি ভয় পাচ্ছি স্যুয়ারেজ হয়ে এই ভাইরাস পানিতে যাচ্ছে কি না।
তিনি বলেন, পানিতে করোনাভাইরাস কী অবস্থায় ছড়ায়, সে সম্পর্কে কিন্তু এখনও পরিষ্কার ধারণা আসেনি। যেমনটা শুরুতে বাতাসে ছড়ায় না বলা হলেও এখন সেটা হচ্ছে।

করোনার দ্বিতীয়বার সংক্রমণ নিয়ে ড. বিজন কুমার শীল বলেন, অনেকেই দ্বিতীয়বার সংক্রমণের কথা বলছেন। যারা বলছেন তারা কিসের ভিত্তিতে বলছেন, কোনও পরীক্ষা-নিরীক্ষা করছেন কি না, সেটা দেখতে হবে। এটা হতে পারে অনেকের মধ্যে ভাইরাস দীর্ঘদিন মুখে বা নাকের ভেতর থেকে যায়। হয়তো দেখা গেল তার অন্য কোনও কারণে সর্দি বা হাঁচি-কাশি হল, তখন যদি তার পরীক্ষা করা হয়?হয়তো আরটিপিসিআর টেস্টের রেজাল্ট পজিটিভ আসবে। কিন্তু সেই উপসর্গ ওই ভাইরাসের জন্য নয়। কারণ ওই ভাইরাস ডেড ভাইরাস, সক্রিয় নয়। তবুও বলব, এই বিষয়গুলো নিয়ে দেশে ভালো একটা সমীক্ষা হওয়া প্রয়োজন, যা থেকে মিউটেশন পরিস্থিতি যেমন বুঝতে পারা যাবে, আবার রি-ইনফেশন নিয়ে মানুষের বিভ্রান্তিও দূর হবে।

করোনার ভ্যাকসিন নিয়ে ড. বিজন কুমার বলেন, এ ক্ষেত্রে মিউটেশনের সঙ্গে তাল মেলাতে না পারলে সুফল পাওয়া কিছুটা কঠিন হবে। কারণ এখন করোনা সংক্রমণ হচ্ছে মিউকাস অ্যাসোসিয়েটেড। ভ্যাকসিন হতে হবে সেই মোতাবেক। অ্যান্টিবডি কিভাবে কতটা হচ্ছে, না হচ্ছে তার ওপর নির্ভর করবে ভ্যাকসিনের কার্যকারিতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভয় পাচ্ছি করোনাভাইরাস স্যুয়ারেজ হয়ে পানিতে মিশে যাচ্ছে কি না: ড. বিজন শীল

আপডেট সময় ০৪:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০