ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

মধুপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে উপজেলার পল্লী বিদ্যুৎরোড এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

নিহত চার জন হলেন- গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) ছেলে তাজেল (১৬) এবং মেয়ে সাদিয়া (৯)।

স্থানীয় বাসিন্দা হাবলু, নিশাত ও সাদিকুল জানান, গণি নতুন বসতি স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। সকালে গণির শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে কোনা সাড়া না পেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা পুলিশের গোয়ান্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনিতে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

মধুপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০