ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার ডা. সুলতানা লতিফা জামান আইরিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১ টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ডা. আইরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

তিনি আকাশ নিউজকে বলেন, কয়েকদিন ধরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ডা. আইরিন। আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

‘করোনায় আক্রান্ত হওয়ায় তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও মা ও শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন তিনি।’

ডা. আইরিন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মাইজুল আকবর চৌধুরীর সহধর্মিণী।

তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও করেনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে ১১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা কেড়ে নিল আরও এক চিকিৎসকের প্রাণ

আপডেট সময় ০৫:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০