ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরসিংদীতে করোনায় বিএনপি নেতার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২) মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নুরুল নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়পুরার চরআড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিমোনিয়া ও অ্যাজমা রোগে ভুগছিলেন। গত সোমবার তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে পরদিন ল্যাব এইড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা পরীক্ষা করালে করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৪টায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে জেলা ও সদর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নরসিংদীতে করোনায় বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০