ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প

ঈদের আগেই বিশ্বমানের আইসিইউ ইউনিট চালু করছে গণস্বাস্থ্য

আকাশ জাতীয় ডেস্ক:  

সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসহ ৪১ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ইউনিট তৈরি করছে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এই আইসিইউ ইউনিটের মধ্যে নীচতলায় সম্পূর্ণ পৃথকভাবে কভিড-১৯ রোগীদের জন্য ১৫ শয্যার একটি ইউনিট থাকছে। চলতি মাসেই তা উদ্বোধন করা হবে।

আজ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গির আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪১ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের মধ্যে নীচতলায় করোনা রোগীদের জন্য ১৫ শয্যার সম্পূর্ণ আলাদা একটি ইউনিট তৈরি করা হবে। করোনা আইসিইউ ইউনিট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। করোনা ইউনিটে প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে মূল হাসপাতাল থেকে সম্পূর্ণ আলাদা। মূল হাসপাতালের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না করোনা ইউনিটের। আসন্ন কোরবানির ঈদের আগেই করোনা আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, আমাদের হাসপাতালের নতুন কিডনি ট্রান্সফারেন্ট ইউনিটে অত্যাধুনিক ইলেক্ট্রনিক (কম্পিউটারাইজড) বেড ছাড়াও উন্নত দেশগুলোর হাসপাতালের মতো সব সুযোগ-সুবিধা থাকবে। এ ব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকেই গণস্বাস্থ্য নগর হাসপাতাল রোগীদের কম পয়সায় উন্নত চিকিৎসাসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের বিশ্বমানের আইসিইউ ইউনিটের যাত্রা শুরু হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

ঈদের আগেই বিশ্বমানের আইসিইউ ইউনিট চালু করছে গণস্বাস্থ্য

আপডেট সময় ১১:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০