ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিশ্বমানের আইসিইউ’ চালু করছে গণস্বাস্থ্য

আকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বমানের সর্বাধুনিক চিকিৎসার সুবিধাসহ ৪১ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ইউনিট তৈরি করছে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল। চলতি মাসেই তা উদ্বোধন করা হবে।

বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ কথা জানিয়েছে।

তিনি বলেন, ৪১ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের মধ্যে নিচতলায় করোনা রোগীদের জন্য ১৫ শয্যার সম্পূর্ণ আলাদা একটি ইউনিট তৈরি করা হবে। করোনা আইসিইউ ইউনিট তৈরির কাজ প্রায় শেষ। করোনা ইউনিটে প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে মূল হাসপাতাল থেকে সম্পূর্ণ আলাদা। মূল হাসপাতালের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না করোনা ইউনিটের।

গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গির আলম মিন্টু গণমাধ্যমকে বলেন, আসন্ন কোরবানির ঈদের আগেই করোনা আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হবে।

১৫ বেডের করোনা আইসিইউ ইউনিট ছাড়াও নগর হাসপাতালের চার তলায় ২৬ শয্যার আরো দু’টি আইসিইউ ইউনিট তৈরি করা হচ্ছে। এর মধ্যে ১৮ সিটের একটি বিশ্বমানের সর্বাধুনিক কিডনি ট্রান্সপারেন্ট ইউনিট করা হচ্ছে। এতে বিশ্বের সেরা কিডনি ও আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্সরা রোগীদের সেবায় নিয়োজিত থাকবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ বলেন, আমাদের হাসপাতালের নতুন কিডনি ট্রান্সপারেন্ট ইউনিটে অত্যাধুনিক বেড ছাড়াও উন্নত দেশগুলোর হাসপাতালের মতো সব সুযোগ-সুবিধা থাকবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকেই গণস্বাস্থ্য নগর হাসপাতাল রোগীদের কম পয়সায় উন্নত চিকিৎসা সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের বিশ্বমানের আইসিইউ ইউনিটের যাত্রা শুরু হচ্ছে। যেখানে উন্নত দেশের সব সুবিধা পাবেন একজন রোগী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বিশ্বমানের আইসিইউ’ চালু করছে গণস্বাস্থ্য

আপডেট সময় ০৫:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০