ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

রাজধানীতে কোটি টাকার নকল কসমেটিকস পণ্য জব্দ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বংশাল থেকে প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস পণ্য জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ বুধবার বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বংশাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল পণ্য জব্দ করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করায় বংশালের মো. মামুন মিয়ার কারখানায় অভিযান পরিচালনা করে নকল মালামাল জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক মামুন মিয়াকে (৩০) গ্রেফতার করে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই’র ফিল্ড অফিসার রাশেদ আল মামুন বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন।

মোবাইল কোর্টের মাধ্যমে ১ ট্রাক নকল কসমেটিকস জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও কসমেটিকস তৈরির কাঁচামাল, লেবেল, বিপুল সংখ্যক খালি বোতল, বিভিন্ন রং ও ফ্লেভারের পারফিউমও জব্দ করেছে বিএসটিআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে কোটি টাকার নকল কসমেটিকস পণ্য জব্দ

আপডেট সময় ০৫:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০