ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৬ বছর বয়সীরাও অনলাইনে পাচ্ছে এনআইডি

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের নাগরিকদের জন্য আরেকটি সুখবর দিল নির্বাচন কমিশন (ইসি)। ১৬ বছর বয়সীরাও নিজেরাই নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান। তিনি বলেন, ১৮ বছরের নিচের বয়সীদের এনআইডি দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেওয়া হচ্ছে। ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল। তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবে।

এর আগে গত মার্চে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে সীমিত আকারে উপজেলা পর্যায়ে ১০ জন করে শুভেচ্ছাস্বরূপ এই কার্ড পেয়েছেন।

জানা যায়, যারা ইতোমধ্যে তথ্য দিয়েছেন তারা ছাড়াও যাদের বয়স ১৬ হয়েছে তারাও অনলাইনেই আবেদন করে তথ্য দিতে পারবেন। এক্ষত্রে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স) নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন। যারা নতুন ভোটার হয়েছেন তাদের এনআইডি অনলাইনে আগে থেকেই দিচ্ছে নির্বাচন কমিশন। এখন ১৬ ও ১৭ বছর বয়সীরাও এই সুযোগ পাবে।

কাজী আশিকুজ্জামান জানান, যারা বর্তমানে লেমিনেটিং করা এনআইডি পাচ্ছেন (করোনার কারণে বিতরণ বন্ধ রয়েছে) বা অনলাইন থেকে ডাউনলোড করে নিচ্ছেন, ভবিষ্যতে তারা স্মার্টকার্ড পাবেন। স্মার্টকার্ড প্রস্তুতের কাজও এগিয়ে চলছে।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করে তৎকালীন এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন। তারাই ধারাবাহিকতায় পরবর্তীসময়ে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বিতরণে যায় ইসি। দেশের প্রায় দশ কোটির নাগরিকের হাতে বর্তমানে এনআইডি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছর বয়সীরাও অনলাইনে পাচ্ছে এনআইডি

আপডেট সময় ১১:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০