ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে মাদকসহ নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাদক, আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য বিক্রির দায়ে তিনজনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার (৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের আটকের বিষয়টি জানায় এটিইউ।

আটকরা হলেন- ফাহিম (২২), আলতাফ মৃধা (২৩) ও হেলাল উদ্দিন (৪৯)। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন, পাঁচ হাজার ৪০ পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাঁচ কেজি নিষিদ্ধ যৌন উত্তেজক জেল ও ১৬ ধরনের নিষিদ্ধ মালামাল উদ্ধার করা হয়।

এটিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-২ নম্বর এলাকা থেকে প্রথমে ফাহিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আলতাফ ও হেলালকে আটক করা হয়।

ফাহিম অনলাইন সার্ভিস নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য বিক্রয়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি বিক্রয়সহ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য বিক্রি করতেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানায় এসব পণ্য আলতাফ ও হেলালের কাছ থেকে সংগ্রহ করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন তিনি।

আটকদের বিরুদ্ধে গুলশান থানায় দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় এটিইউ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফেসবুকে মাদকসহ নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে আটক ৩

আপডেট সময় ১২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০