ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

আকাশ আইসিটি ডেস্ক :  

ভারতে কয়দিন আগে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এরপর দেশটিতে ফেসবুক ও হোয়াটসের বিকল্প হিসেবে এলিমেন্টস (Elyments) নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) এক ভার্চ্যুয়াল সভায় ভারতের উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু ওই অ্যাপটির উদ্বোধন করেন।

এলিমেন্টসকে বলা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ’। এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার মিলে ওই অ্যাপটি তৈরি করেছেন। মোট আটটি ভারতীয় ভাষায় সেটি ব্যবহার করা যাবে।

অ্যাপ দেখাচ্ছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু।প্রথমে গুগল প্লে অথবা অ্যাপেল স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটিতে বিভিন্ন আকর্ষণীয় ফিচার রয়েছে। ক্যামেরায় থাকছে ইন-বিল্ড ফিল্টার ও অগমেন্টেড রিয়ালিটি ফিগার। পাওয়া যাবে বিভিন্ন খবরের আপডেট।

এদিকে এক লাখের বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এই অ্যাপের মাধ্যমেও ফেসবুকের মতোই বন্ধু-পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতে ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ চালু

আপডেট সময় ০৫:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০