ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

আয়মান সাদিককে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘টেন মিনিটস স্কুল’ প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওগুলোতে তাকে গালাগালিসহ হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়।

গতকাল রবিবার (৫ জুলাই) আয়মান সাদিক তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে জানান, ‘ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আমাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে, টেন মিনিটস স্কুলের অনেককে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিটস স্কুলকে বয়কট করার জন্য বলা হচ্ছে।’

জানা যায়, ফেসবুকের একটি পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে টেন মিনিটস স্কুলের আয়মানের বিরুদ্ধে শ্রোতা ও দর্শকদের বিরূপ মনোভাব জাগ্রত করা হচ্ছে। ওই পেজ থেকে ভিডিওটি শেয়ার হয়েছে ৯ হাজার ৬০০ বার। এতে প্রতিক্রিয়া দেখান হয়েছে ১৫ হাজার বার এবং মন্তব্য এসেছে ১ হাজার ৩০০টি।
এ ব্যাপারে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

সিটিটিসির উপকমিশনার গণমাধ্যমকে বলেন, আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলকে হুমকি দিয়ে বেশ কিছু ভিডিও তৈরি হয়েছে। ভিডিওগুলো দেখে আমরা আয়মানের সঙ্গে যোগাযোগ করেছি। এই ভিডিওগুলো কারা তৈরি করছে এবং কারা ছড়াচ্ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

আয়মান সাদিককে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ

আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০