ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ দিনে দেশবাসীকে ৫,০০০ কিট উপহার দিতে চান জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

অ্যান্টিবডি কিটের অনুমোদন পেলে ১৫ দিনের মধ্যেই ৫ হাজার কিট দেশবাসীর জন্য উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (০৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুসহ গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় এ কথা জানানো হয়।

আগামীকাল রোববার (০৫ জুলাই) ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিটের আপডেটেড তথ্য উপাত্ত জানতে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাদের ডেকেছেন।

অ্যান্টিবডি টেস্ট কিট বিষয়ে আলোচনার সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামীকাল (রোববার) ডিজিডিএ যদি আমাদের কিটের অনুমতি দেয় তবে আমরা দেশের জনগণের জন্য ১৫ দিনের মধ্যে ৫০০০ অ্যান্টিবডি কিট তৈরি করবো।

তিনি আরও বলেন, গণস্বাস্থ্যের গবেষকরা এরই মধ্যে ডিজিডিএর নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিবডি কিট আপডেট করেছে। আমি আশা করি ডিজিডিএ এখন আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি প্রদান করবে।

গণস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, গণস্বাস্থ্যের গবেষকরা অ্যান্টিবডি কিটের সংবেদনশীলতা আরও বৃদ্ধি করেছে। এখন এটি আরও দক্ষতার সঙ্গে অ্যান্টিবডি শনাক্ত করতে সক্ষম।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা ভাইরাস পরবর্তী নিউমোনিয়া সংক্রমণের শিকার হয়ে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫ দিনে দেশবাসীকে ৫,০০০ কিট উপহার দিতে চান জাফরুল্লাহ

আপডেট সময় ১১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০