ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাতে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড থেকে ইয়াবা পাচারের সময় তাকে আটক করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

সেতারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, গত সোমবার ২৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় ৪ মাদক বিক্রেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ইয়াবা উদ্ধারের সূত্র ধরে জেলা পুলিশের একাধিক টিম সঙ্ঘবদ্ধ মাদক চক্রের প্রতি নজরদারী করতে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নরসিংদীতে ইয়াবার চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ জেলা গোয়েন্দা পুলিশের একটা টিমসহ নরসিংদী ভেলানগর এলাকায় অবস্থান নেয়। গোয়েন্দা পুলিশ সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একজন সন্দেহভাজন নারীকে তল্লাশি করে। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন (সদর), অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ (সদর সার্কেল), জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

আপডেট সময় ০৬:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০