ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

কোভিড-১৯ শনাক্তদের সাপ্তাহিক তালিকায় অষ্টম বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

গত এক সপ্তাহে কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে। দেশে গত সাত দিনে নতুন করে ২৬ হাজার ৫৯৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

শুক্রবার বাংলাদেশ তালিকার ৮ম অবস্থানে আসে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশ, এলাকা ও অঞ্চলভিত্তিক তৈরি মহামারি ড্যাশবোর্ড অনুসারে এ তথ্য দিয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অন্যদিকে সংস্থাটির হিসাবে প্রতিদিন কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যার হারে বিশ্বের মধ্যে বাংলাদেশ রয়েছে ৯ম স্থানে।

বিশ্ব স্বাস্থ্যর হিসাবে প্রতি সপ্তাহে করোনায় সংক্রমিতদের শনাক্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ৩ লাখ ৪ হাজার ১৫৬ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। একই সময়ে ২ লাখ ৬০ হাজার ১২২ জন শনাক্ত নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

বাংলাদেশের প্রতিবেশি ভারতে গত একসপ্তাহে ১ লাখ ৩১ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। তালিকায় তিন নম্বরে রয়েছে দেশটি। আর একই সময়ে ৪৭ হাজার ৫৩৭ ও ৪৭ হাজার ১৩৭ নতুন শনাক্ত করোনা রোগী নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত দেশে নতুন করে ৩ হাজার ১১৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন আক্রান্ত হয়েছেন আর ১ হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী

কোভিড-১৯ শনাক্তদের সাপ্তাহিক তালিকায় অষ্টম বাংলাদেশ

আপডেট সময় ১১:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০