ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

করোনাকালে কুলখানি আয়োজন করায় আ’লীগ নেতাকে জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৃত বাবার কুলখানি আয়োজন করে জরিমানা গুনতে হলো স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে।

জানা গেছে, উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে শুক্রবার সকাল ৯টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী আবদুল্লাহ আল কাফি তার বাবার কুলখানি উপলক্ষে ১০ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করেন। জবাই করা হয় ১০টি গরু।

খবর পেয়ে সেই আয়োজন বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

সলঙ্গা থানার সেকেন্ড অফিসার হুমায়ন কবীর জানান, কুলখানির খবর পেয়ে ইউএনও পুলিশ বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে আবদুল্লাহ আল কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে রান্না করা সব খাবার পার্শ্ববর্তী এলাকার গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

করোনাকালে কুলখানি আয়োজন করায় আ’লীগ নেতাকে জরিমানা

আপডেট সময় ০৪:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০