ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

টিকটক বন্ধে বেকায়দায় নুসরাত-মিমি

আকাশ বিনোদন ডেস্ক : 

টিকটক অ্যাপে বিশেষভাবে সক্রিয় ছিলেন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। কিন্তু সোমবার (২৯ জুন) ভারত সরকার টিকটকসহ ৫৯টি চাইনিজ অ্যাপ বন্ধ করে দিয়েছে।

যে কারণে ভালো বিপাকে পড়েছেন দর্শকপ্রিয় দুই অভিনেত্রী ও সংসদ সদস্য। কারণ, এ মাধ্যমটিতে তাদের ভক্ত-অনুরাগীদের সংখ্যা ছিল নজর কাড়ার মতো। তাছাড়া টিকটক বন্ধ হয়ে যাওয়ায় এই দুই তারকার অনুসারীদেরও যে মন খারাপ হবে তা বলাই বাহুল্য।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নুসরাত জাহান বলেন, ভক্তদের সঙ্গে যুক্ত থাকার একটা মাধ্যম মাত্র টিকটক। কিন্তু দেশের স্বার্থে যদি এই অ্যাপ বন্ধ করা হয়ে থাকে তাতে আমার কোনো আপত্তি নেই।

২০১৮ সালে টিকটক অ্যাপে জয়েন করেছিলেন নুসরাত জাহান। তবে এই অ্যাপ বন্ধ হয়ে গেলেও ফলোয়ারদের সঙ্গে তার দূরত্ব বাড়বে না বলে জানিয়েছেন তিনি। টিকটক অ্যাপের বদলে ইন্সটাগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখবেন নুসরাত।

অভিনেত্রী মিমি চক্রবর্তী যদিও টিকটকের থেকে তার নিজের ইউটিউব চ্যানেলে বেশি সক্রিয়। টিকটক বন্ধ হওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মিমি জানান, তিনি একজন পারফর্মার। তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। তাই প্রত্যেকটি প্লাটফর্মে তার কাছে সমান। আগামীতে আরো কিছু অ্যাপ যদি বন্ধ হয়ে যায়, তাতেও তার কোন অসুবিধা হবে না বলেই জানিয়েছেন মিমি চক্রবর্তী।

তবে কয়েকটি প্রশ্ন তুলেছেন মিমি। তিনি আশঙ্কা করছেন দেশে চীনা দ্রব্যের ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা কী কাজ হারাবেন? ভারতে কী বিকল্প বড় কারখানা তৈরি করা হবে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

টিকটক বন্ধে বেকায়দায় নুসরাত-মিমি

আপডেট সময় ১০:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০