ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

২১ হাজার পরিবারকে সহযোগিতায় একদিনের বেতন দিল বাংলালিংক

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনা পরিস্থিতিতে বাংলালিংক-এর ত্রাণ কার্যক্রমেরদ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার পরিবারকে সাহায্যের জন্যপ্রতিষ্ঠানটির কর্মীরা একদিনের বেতন অনুদান হিসেবে প্রদান করেছেন।

প্রাতিষ্ঠানিকভাবে বাংলালিংকও এই ত্রাণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ দান করেছে। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই ত্রাণ পরিবারগুলোর মাঝে বিতরণ করা হবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এক ভার্চুয়াল মিটিং-ত্রাণ কর্মসূচি বিষয়ে ঘোষণা দেন।

এরিক অস বলেন, ‘সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংককরোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর চাহিদার কথা বিবেচনা করে ইতোমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আগামীতেও এ ধরনের সহায়তা প্রদান করে যেতে চাই। বাংলালিংক-এর কর্মীরাদেশের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কঠিন এই সময়ে তারা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই ত্রাণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল: শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স

২১ হাজার পরিবারকে সহযোগিতায় একদিনের বেতন দিল বাংলালিংক

আপডেট সময় ১১:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০