ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনিই ফরিদপুরে কর্মরত প্রথম পুলিশ সদস্য যিনি করোনায় মারা গেলেন।

মৃত্যুবরণকারী ওই পুলিশ সদস্যের নাম হাফিজুর রহমান (৫৩)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে।

হাফিজুর রহমান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ফরিদপুর সদর কোর্টে কর্মরত ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৫ জুন তিনি নমুনা দেন। গত ২৮ জুন তার করোনা শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতে তাকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তেজগাঁ ইন পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ৩টার দিকে মারা যান তিনি।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর জেলা পুলিশের ১৩২ জন সদস্যের এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশের উপ-পরিদর্শক হাফিজুর রহমান মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ফরিদপুরে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৬:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০