ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারওয়ান বাজারে গ্যারেজে আগুন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদেষ্টা যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে, তারাই পালাবে : মামুনুল হক মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের জুলাই সনদে স্বাক্ষর এনসিপির, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান হাসিনার উপস্থিতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না: মির্জা ফখরুল ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত নির্বাচন হয়েছে করাপটেড পদ্ধতিতে, ইসিকে ক্ষমা চাইতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৪৫৪৮৩, নতুন ৩৬৮২, মৃত্যু ৬৪

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৮৪৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৮২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন। এছাড়া একই সময়ে সারাদেশে ৬৮টি ল্যাবের মধ্যে ৬৬টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৮৬৩টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪২৬ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৬৬ হাজার ৪৬০টি।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় যাওয়া ৬৪ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দুইজন করে ছয়জন, খুলনা ও রাজশাহী বিভাগে সাতজন করে ১৪ জন। মারা যাওয়া ৬৪ জনের মধ্যে হাসপাতালে ৫১ জন, বাসায় ১৩ জন মারা গেছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৪৯ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২৬ হাজার ৫৮৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ১৪৫ জন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৪৫৪৮৩, নতুন ৩৬৮২, মৃত্যু ৬৪

আপডেট সময় ০৪:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০