ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুমকিতে ১৪ মামলায় গ্রেফতার রিপন আদালতে

আকাশ জাতীয় ডেস্ক:  

পটুয়াখালীর দুমকি উপজেলায় হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪ মামলার আসামি রিপন শরীফকে (৩২) আদালতে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে দুপুরে উপজেলার লেবুখালীর নির্মাণাধীন সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ওয়ান শুটারগান ও ৫৩ পিস ইয়াবাসহ রিপন শরীফকে গ্রেফতার করা হয়।

রিপন শরীফের গ্রামের বাড়ি উপজেলার লেবুখালী ইউনিয়নের পশ্চিম লেবুখালী গ্রামে।

পটুয়াখালী র্যা ব ৮-এর অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) রইসউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে লেবুখালী ফেরিঘাটের অদূরে গোপন আস্তানা থেকে শীর্ষ সন্ত্রাসী রিপন শরীফকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ৫৩ পিস ইয়াবা পাওয়া যায়। রিপন শরীফের বিরুদ্ধে দুমকি, পটুয়াখালী সদরসহ কয়েকটি থানায় হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৪ মামলা রয়েছে।

এ ব্যাপারে দুমকি থানায় অস্ত্র ও মাদক দমন আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

তবে আটককৃত রিপন শরীফের পরিবারের দাবি, এটি একটি ষড়যন্ত্র ও সাজানো ঘটনা।

রিপনের বাবা মো. মকবুল শরীফ জানান, আমার ছেলেকে অহেতুক ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমার ছেলে এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

১৪ মামলার বিষয়ে জানতে চাইলে বলেন, মামলাগুলো রাজনৈতিকভাবে হয়েছে। আমার ছেলে বিএনপি করে, তাই এতগুলো মামলা।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেফতার আসামিকে সোমবার সকালে কোর্টে চালান দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুমকিতে ১৪ মামলায় গ্রেফতার রিপন আদালতে

আপডেট সময় ০৬:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০