ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষাটোর্ধ্ব বয়সীদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যমান করোনা পরিস্থিতিতে ষাটোর্ধ্ব বয়সীদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে, ষাটোর্ধ্ব যারা আছেন তারা করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যাতে না যান।

সোমবার (২৯ জুন) দুপুরে নগর ভবনে ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক সমন্বয়’ সভায় মেয়র এই আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদুল আজহা একটি বড় উৎসব। কিন্তু এবারের ঈদুল আযহা যেহেতু করোনাকালীন, তাই উৎসব উদযাপনের পাশাপাশি যাতে করে করোনার বিস্তৃতি না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে ও আন্তরিকভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।

এ সময় সঠিকভাবে পশুর হাট পরিচালনার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, করোনা মহামারিকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই। তাই, যারা কোরবানির পশুর হাটে যাবেন তারা যেন মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাটে যান সেই অনুরোধ করছি। পাশাপাশি, বিদ্যমান স্বাস্থ্যবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে করোনাকালীন এই কোরবানির পশুর হাট পরিচালনার জন্য ডিএসসিসিও আলাদা করে স্বাস্থ্যবিধি তৈরি করছে।

ডিএসসিসি মেয়র তাপস জানান যে, কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করবো।

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামানসহ দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ষাটোর্ধ্ব বয়সীদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ

আপডেট সময় ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০