ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাবেক এমপি এহিয়া খান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:  

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি দলীয় দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

সোমবার (২৯ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আকাশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২৮ জুন) দিনগত রাত আড়াইটায় ঢাকার ধানমন্ডির মেডিনোভা হাসপাতালে কামরুদ্দিন এহিয়া খান মজলিশ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কামরুদ্দিন এহিয়ার ভাই জিয়াউদ্দিন এহিয়া খান মজলিশ জানান, তার ভাইয়ের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের দরগাহপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সোমবার আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কামরুদ্দিন এহিয়া মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কামরুদ্দিন এহিয়া খান মজলিশের ছেলেরা কানাডা থাকেন।

এদিকে কামরুদ্দিন এহিয়া খান মজলিশের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মওলানা ছাইফুদ্দিন এহিয়া খান মজলিশের মেঝো ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক এমপি এহিয়া খান আর নেই

আপডেট সময় ০১:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০