ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি

করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রাণসংহারী করোনাভাইরাসের কাছে হেরেই গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু লিলি।

আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু লিলি সিএমএইচে ভর্তি হন। মন্ত্রী ইতিমধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন স্ত্রী লায়লা আরজুমান্দ বানু।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাদ আসর গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

লায়লা আরজুমান বানু ১৯৪৯ সালের ৬ জানুয়ারি গাজীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ১৬ এপ্রিল মুক্তিযোদ্ধা কমান্ডার আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিয়ে হয় তার। তিনি দুই মেয়ে, এক ছেলে এবং ছয় নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী

আপডেট সময় ০১:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০