ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়েব সিরিজ: গ্রামীণফোন ও রবির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের দুই বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবি নিজেদের প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন কুরুচিপূর্ণ ভিডিও কনটেন্ট ওয়েবে আপলোড ও প্রচার করায় কোম্পানি দু’টির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার।

বুধবার তথ্য অধিদফতর থেকে কোম্পানি দু’টির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক চিঠি জারি করা হয়।

চিঠি দু’টিতে বলা হয়, আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন নগ্ন, অশালীন ও কুরুচিপূর্ণ দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কনটেন্ট ওয়েবে আপলোড করে প্রচার করা হয়েছে, বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি সম্পর্কে দেশের গণমাধ্যম অত্যন্ত নেতিবাচকভাবে প্রচার করেছে এবং সমাজে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিডিও কনটেন্ট আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েবে আপলোড এবং প্রচার করার জন্য আপনার প্রতিষ্ঠান সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্সপ্রাপ্ত কিনা এবং থাকলে তা কী, সেটা সরকারের জানা প্রয়োজন।

চিঠিতে ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন অশালীন ভিডিও কনটেন্ট আপলোড ও প্রচার করা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লংঘন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, এ ধরনের সেন্সরবিহীন, নগ্ন ও অশালীন দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কনটেন্ট প্রচার দেশের প্রচলিত আইন যেমন বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন, ২০১০-এর ৬৯ ধারা, পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর পেনাল কোড, ১৮৬০-এর সম্পূর্ণ পরিপন্থী। এ ধরনের ভিডিও কনটেন্ট প্রচার আমাদের সমাজের প্রচলিত মূল্যবোধের পরিপন্থী। আপনার প্রতিষ্ঠানের মতো বৃহৎ একটি প্রতিষ্ঠানের কাছে এ ধরনের কার্যকলাপ মোটেই কাম্য নয়।

উল্লিখিত ধরনের ভিডিও কনটেন্ট আপলোড ও প্রচারে প্রতিষ্ঠান দু’টির সরকারি কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্স থাকলে তার বিবরণসহ আগামী সাতদিনের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

এর আগে গত ১৭ জুন সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত বাংলাদেশি কিছু ওয়েব সিরিজে ‘আপত্তিকর দৃশ্য’ থাকার অভিযোগের প্রেক্ষাপটে এ সবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওয়েব সিরিজ: গ্রামীণফোন ও রবির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার

আপডেট সময় ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০