ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার মৃত্যুর মিছিলে আরেক শিল্পপতি হাসান জামিল

আকাশ জাতীয় ডেস্ক:

বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির কৃতী সন্তান হাসান জামিল সাত্তার (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন হাসান জামিল সাত্তারের ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ।

নাঈম ইউসুফ জানান, তার চাচা হাসান জামিল সাত্তার কিডনিসহ নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলেন। এছাড়া তিন দিন আগে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলামসংলগ্ন পারিবারিক কবরস্থানে হাসান জামিল সাত্তারকে সমাহিত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার মৃত্যুর মিছিলে আরেক শিল্পপতি হাসান জামিল

আপডেট সময় ০১:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০