ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টাঙ্গাইলে নারী সাংবাদিকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলে পারিবারিক কলহের জের ধরে হারপিক খেয়ে রুবি সুলতানা (৪০) নামে এক নারী সাংবাদিক আত্মহত্যা করেছেন। রুবি সুলতানা টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার উপ-সম্পাদক ছিলেন।

রুবি সুলতানা দেলদুয়ার উপজেলার বোয়ালজান গ্রামের আব্দুস সামাদের মেয়ে এবং স্থানীয় দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেফাজুর রহমানের স্ত্রী। তিনি দুই ছেলে ও স্বামীর সঙ্গে টাঙ্গাইল শহরের মেইন রোডে নিজস্ব ফ্ল্যাটে বসবাস করতেন।

বুধবার (২৪ জুন) তার স্বামী রেফাজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হারপিক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রুবি সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে নারী সাংবাদিকের আত্মহত্যা

আপডেট সময় ০৬:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০