ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নববধূসহ দুই নারীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-নববধূ মরিয়ম আক্তার মুন্নি (১৮) ও তার দাদি অমিছা বেগম (৯০)।

বুধবার (২৪ জুন) দুপুর দেড়টায় দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা রির্সোটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নববধূর স্বামী তোফায়ের আহমেদ অনিক জানান, পরিবারের তিন সদস্য নিয়ে নিয়ে ধনবাড়ী উপজেলা থেকে সিএনজিচালিতে অটোরিকশা করে টাঙ্গাইল শহরে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। এক পর্যায়ে দুপুর দেড়টায় দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা রির্সোটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী মরিয়ম আক্তার মুন্নি ও তার দাদি অমিছা বেগমের মৃত্যু হয়। আহত হয়েছেন অনিকসহ আরও দুইজন।

তিনি আরও জানান, চলতি বছরের ৫ জুন চাচাতো বোন মুন্নির সঙ্গে তার বিয়ে হয়। নতুন বউ নিয়ে টাঙ্গাইল শহরে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। কিন্তু নববধূকে নিয়ে ভাইয়ের বাসায় যাওয়ার সৌভাগ্য হলো না।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস এলঙ্গা রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী দুই নারীর মৃত্যু হয়। এসময় অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া বাসটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে বলেও জানান কামাল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নববধূসহ দুই নারীর মৃত্যু

আপডেট সময় ০৬:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০