ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

আকাশ জাতীয় ডেস্ক:  

বগুড়ার নন্দীগ্রামে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিকসামগ্রী এবং কৃষি কাজের জন্য পাওয়ার টিলার, দুস্থদের বাড়ি নির্মাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহম্মেদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, ইসবপুর আদিবাসী বহুমুখী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রমানাথ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ও সাংগঠনিক সম্পাদক সুমন্ত কুমার উপস্থিত ছিলেন।

পরে ১৫৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সাইকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কৃষি কাজের জন্য পাওয়ার টিলার ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

আপডেট সময় ০৬:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০