ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে প্রথম প্লাজমা নেওয়া ডা. সমিরুল আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা আক্রান্ত হয়ে প্রথম প্লাজমা থেরাপি নেওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সমিরুল ইসলাম আর নেই।

বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালটির মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ সেলিম।

ডা. মোহাম্মদ সেলিম বলেন, গত ১৩ জুন থেকে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে করোনা আক্রান্ত হওয়ার পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিলো। করোনার কারণে তার ফুসফুসে যে ক্ষতি হয়েছে তা সারানো যায়নি। হঠাৎ ভেন্টিলেশন প্রয়োজন হলে আমরা তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেই। তারপরও বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে প্লাজমা দেওয়ার পর গত ৩১ মে দ্বিতীয় দফা করোনা টেস্ট করানো হলে ফলাফল নেগেটিভ আসে। সেই সময় ডা. সমিরুলের চিকিৎসাসেবা দেওয়া চমেক হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ করোনার কারণে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।

গত ২৬ মে রক্তের প্লাজমা দেওয়া হয় চমেক হাসপাতালের এ চিকিৎসককে। এর আগে ডা. সামিরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নেন। গত ২১ মে তাকে চমেক হাসপতালের একটি কেবিনে চিকিৎসা দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে প্রথম প্লাজমা নেওয়া ডা. সমিরুল আর নেই

আপডেট সময় ০৫:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০