ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই’ হোটেল শ্রমিকদের দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

‘সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই, স্লোগানে ফেনী শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সমাবেশে বক্তব্য রাখেন হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরীদ উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

সমাবেশে বক্তরা বলেন, গত তিনমাস হাজারো শ্রমিকের কাজ নেই। তারা দিনাতিপাত করছে অর্থকষ্টে, খাদ্য কষ্টে। মালিকরাও তাদের পাশে নেই। ত্রাণের জন্য ঘুরে বেড়িয়েছে প্রশাসনের দারে দারে, স্থানীয় নেতাদের কাছে। কেউ কেউ নামমাত্র ত্রাণ পেয়েছেন, আবার অধিকাংশের স্থানীয় ভোটার লিস্টে নাম না থাকার অজুহাতে ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। ফেনী শহরের হোটেলগুলো তিন মাস যাবত প্রায় অঘোষিতভাবে বন্ধ। এ শ্রমিকরা জানে না তাদের করণীয় কি। তারা জানে না তাদের নাম কর্মহীন মানুষ হিসেবে সরকারের তালিকায় আছে কিনা। বর্তমানে তারা কাজ হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তাদের দাবি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন স্থায়ী-অস্থায়ীভাবে বসবাসরত গরিব নিম্নবিত্ত পরিবারগুলোর তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে। পরিবার পিছু মাসিক ন্যুনতম ১০ হাজার টাকা সরাসরি দিতে হবে। করোনা ও অন্যান্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা রাষ্ট্রীয় খরচে নিশ্চিত করতে হবে। হত দরিদ্র নাগরিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হয়। শ্রমিকদের এ আন্দোলনে সমর্থন জানিয়েছে ফেনী জেলা বামপন্থি শ্রমিক সংগঠনগুলোর নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন আন্তর্জাতিক রুটে নতুন ফ্লাইট চালু করল ভিয়েতজেট

‘সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই’ হোটেল শ্রমিকদের দাবি

আপডেট সময় ০৫:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০