ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাপসের শ্রদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তাপস।

সেসময় তাপস বলেন, অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি। গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে এই করোনা মহামারিকেও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে।

এসময় করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএসসিসি মেয়র। ব্রিফিংয়ে তাপস বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গেই লকডাউন বাস্তবায়ন নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে এবং পরের দিনই আমরা কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা করেছি। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। এখন আমরা এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

তাপস আরও বলেন, এলাকাভিত্তিক সিদ্ধান্ত পাওয়ার পর লকডাউন বাস্তবায়নে ইতোমধ্যে ঘোষিত ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময়ের আগেই তা বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাপসের শ্রদ্ধা

আপডেট সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০