ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যালকোহল পানে ১১ জনের মৃত্যু: মূলহোতা রফিকুল গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অ্যালকোহল পানে ১১ জনের মৃত্যুর ঘটনার মূলহোতা স্পিরিট ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পূর্বজগন্নাথপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার রফিকুল ইসলাম (৪০) একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, ঈদুল ফিতরের পর গত ২৬ মে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে স্বামী-স্ত্রীসহ ১১ জনের মৃত্যু ঘটে এবং ৬জন অন্ধত্ববরণ করে।

এ ঘটনায় পুলিশ এক হোমিও চিকিৎসককে গ্রেফতার ও তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে। ওই মামলায় পলাতক আসামি বিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় স্পিরিট সরবরাহকারী রফিকুল ইসলামকে রাত ১১টার দিকে উপজেলার পূর্বজগন্নাথপুর মহল্লা থেকে গ্রেফতার করা হয়।

রফিকুলের বিরুদ্ধে ইতিপূর্বে ফুলবাড়ি থানায় একটি এবং বিরামপুর থানায় তিনটি মাদক মামলা চলমান রয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আটক রফিকুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমাণ্ড আবেদনসহ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অ্যালকোহল পানে ১১ জনের মৃত্যু: মূলহোতা রফিকুল গ্রেফতার

আপডেট সময় ০৬:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০