ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

করোনায় ঝরে গেল আরও দুই চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. আশরাফুজ্জামানের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এছাড়া দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. আবদুল আহাদও (৬৫) করোনায় মৃত্যুবরণ করেছেন।

তার বাড়ি চিরিরবন্দর উপজেলার আলোকদিহি ইউনিয়নের গোছাহার গ্রামে। তবে তিনি শহরের কালীতলায় সপরিবারে বসবাস করতেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে। সংগঠনের দফতর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আশরাফুজ্জামানের বয়স হয়েছিল ৬১ বছর।

আর বিএমএ দিনাজপুর শাখার সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদের বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি বলেন, এই দুই চিকিৎসকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএমএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে চিকিৎসক, নার্সসহ তিন হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন এক হাজার ১৯ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

করোনায় ঝরে গেল আরও দুই চিকিৎসক

আপডেট সময় ০৫:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০