ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাক উল্টে ভ্যানযাত্রী দম্পতি নিহত, বেঁচে গেল শিশুকন্যা

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে ধানের কুঁড়া (ভুসি) বোঝাই ট্রাক উল্টে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোভ্যানের ওপর পড়ে দম্পতি নিহত হয়েছেন। এ সময় উম্মে হাবিবা (৪) নামে তাদের শিশু সন্তান আহত হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বনপাড়া নতুন বাজারে নাটোর-পাবনা মহাসড়কের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ইউএনও আনোয়ার পারভেজ এবং মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চক নুর গ্রামের মো. খতিব শেখের ছেলে আবদুল ওয়াহাব শেখ (৩০) এবং তার স্ত্রী স্বর্ণা খাতুন (২৫)। নিহত ওয়াহাব বনপাড়া পৌরসভার গুণাইহাটি জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, সোমবার আবদুল ওয়াহাব ও তার স্ত্রী রায়গঞ্জের নিজ বাড়ি থেকে এসে ভ্যানে কর্মস্থল গুণাইহাটি যাচ্ছিলেন। পথে বনপাড়া বাজার এলাকায় মহাসড়কের ভাঙ্গা গর্তে চাকা পড়ে পাবনাগামী ধানের কুঁড়া বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকটি উল্টে ভ্যানের ওপর পড়লে স্বামী-স্ত্রী দুজন নিহত ও তাদের শিশু সন্তান আহত হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

প্রসঙ্গত, বনপাড়া বাজারে মহাসড়কের এ অংশটুকু দীর্ঘদিন এমন ভগ্নদশায় থাকলেও সংস্কার না করায় মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ট্রাক উল্টে ভ্যানযাত্রী দম্পতি নিহত, বেঁচে গেল শিশুকন্যা

আপডেট সময় ০৬:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০