ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

করোনা পজিটিভ নিজেই দোকান খুলে দিচ্ছিলেন ‘ওষুধসেবা’!

আকাশ জাতীয় ডেস্ক:

তিনি নিজেই করোনাভাইরাস (কভিড-১৯) রোগী। আর এ অবস্থায় যেখান তার সাবধানে বাড়িতে আইসোলেশনে থাকার কথা, সেখানে তিনি জনসম্মুখে গিয়ে করোনার ওষুধ বিক্রি করছিলেন। এমন ঘটনাই ধরা পড়েছে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে অভিযান পরিচালনার সময় দেখা যায় এমন দৃশ্য। করোনা পজিটিভ রোগী নিজেই তার ওষুধের দোকান খুলে ব্যবসা করছিলেন।

গতকাল দিনভর একদল স্বেচ্ছাসেবক নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অভিযান চালিয়েছেন। এর আগে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান শহরের প্রধান কয়েকটি সড়কে অভিযানে নামেন। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিকশা চালকদের মুখে মাস্ক না থাকায় তাদের সতর্ক করে দেন তিনি।

অভিযান পরিচালনার সময় দেখা যায় যে একজন করোনা পজিটিভ রোগী নিজেই তার ওষুধের দোকান খুলে ব্যবসা করছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ওই রোগীকে ৫ হাজার টাকা জরিমানা এবং তাকে সতর্ক করে দিয়ে ওষুধের দোকানটি লকডাউন ঘোষণা করেন। এছাড়া চাঁদপুর শহরে করোনায় আক্রান্ত রোগীর বাড়ি চিহ্নিত করে লকডাউন শুরু করেছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, চাঁদপুরে করোনা পজিটিভ এ পর্যন্ত ২৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ৪৫ জন মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

করোনা পজিটিভ নিজেই দোকান খুলে দিচ্ছিলেন ‘ওষুধসেবা’!

আপডেট সময় ১০:১৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০