ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি

কাজ শুরুর দাবিতে রাশিয়ায় নগ্ন প্রতিবাদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারির আকার ধারণ করার পর থেকেই বিশ্বের বহু দেশে লকডাউন। দীর্ঘ সময় লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। আমেরিকা, রাশিয়ার মতো উন্নত দেশগুলিতেও আর্থিক দুরাবস্থা চরমে পৌঁছেছে। লকডাউনের জেরে রেস্তোঁরা ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। কাজ হারিয়েছেন বহু শেফ। লকডাউন শিথিল হওয়ায় তাই এবার কাজ শুরুর দাবিতে নগ্ন হয়ে প্রতিবাদ করলেন রুশ শেফরা।

রাশিয়ায় করোনার থাবা চওড়া হচ্ছে। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় সেখানে লকডাউনের নিয়ম আগের থেকে শিথিল করা হয়েছে। কিছু ক্ষেত্রে লকডাউনে শিথিলতার ঘোষণা করেছে পুতিন সরকার। তবে রেস্তোঁরা ব্যবসার ব্যাপারে এখনো কিছু জানায়নি প্রশাসন।

প্রতিবাদে অংশ নেওয়া শেফরা জানিয়েছেন, তাদের কাছে আর কিছুই নেই। প্রায় নগ্ন হয়ে যাওয়ার মতোই অবস্থা।

সাইবেরিয়ান সিটির পাভেন নামে এক শেফ বলেছেন, আমরা তো স্ট্রিপ শো করছি না। কোনো শো-অফ করার জন্য এই প্রতিবাদ নয়। আমাদের শুধু একাই দাবি, কাজ। শপিং মল খুলেছে অনেক জায়গায়। সুপার মার্কেটে লোকজন যেতে পারছে। পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়েছে। এসব জায়গার থেকে রেস্তোরাঁ তো অনেক বেশি সুরক্ষিত। দেশে এবার করোনা সংক্রমণ কমছে। এভাবে আর কতদিন আমরা চালাব। কাজ না থাকলে জীবন চলবে কীভাবে!

২৩ জুন লকডাউন পুরোপুরি তুলে নেবে পুতিন সরকার। তার আগে রেস্তোরাঁ মালিকদের বলা হয়েছে, ছাদ বা ফাঁকা জায়গায় খাবার পরিবেশন করতে হবে। ইন্ডোর রেস্টুরেন্ট বা বার আপাতত বন্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

কাজ শুরুর দাবিতে রাশিয়ায় নগ্ন প্রতিবাদ

আপডেট সময় ০৪:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০