ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লংকাবাংলা ফাইন্যান্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আকাশ জাতীয় ডেস্ক: 

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৮ টাকায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজিএম’র স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় ০১:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০