ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা মোকাবেলায় চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায়

আকাশ জাতীয় ডেস্ক: 

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং তাদের স্বাগত জানান।

১০ সদস্যের এই টিমে রয়েছেন চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদ।

চিকিৎসা টিমটি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দ্বারা সংগঠিত। প্রধানত হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে এ টিম।

বাংলাদেশে তারা দুই সপ্তাহ থাকবেন। রোগীদের দেখবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। বাংলাদেশি সহযোগীদের সঙ্গে মহামারী নিয়ে গভীর আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

চীনা দূতাবাস জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় রাষ্ট্রপতি শি করোনা মহামারীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন।

চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে এবং এর বেশিরভাগই ইতিমধ্যে এখানে প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে কার্যকর হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা মোকাবেলায় চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায়

আপডেট সময় ১২:৫০:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০