ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

করোনায় প্রাণ গেল এসআইয়ের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তার নাম একরামুল ইসলাম। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন।

শনিবার রাতে তার মৃত্যু হয়। রবিবার রাতে ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা। এনিয়ে পুলিশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

এআইজি বলেন, করোনা আক্রান্ত হয়েই পুলিশের এই সদস্যের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তানের বাবা ছিলেন।

একরামুলের মরদেহ পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের একটি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের ২০৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত পুলিশের মোট ছয় হাজার ২০৬ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৪৫১ জন। আর করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ২০০৭ জন সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

করোনায় প্রাণ গেল এসআইয়ের

আপডেট সময় ১০:০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০