ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম রাউন্ডে হালেপের মুখোমুখি শারাপোভা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ প্রায় দুই বছর পর গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলতে নামছেন মারিয়া শারাপোভা। সোমবার শুরু হতে যাওয়া ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলবেন এই রাশিয়ান সুন্দরী। তবে ফ্ল্যাশিং মিডোয় তার পথচলাটা সহজ হবে না। কেননা, ইউএস ওপেনের প্রথম রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সিমোনা হালেপের মুখোমুখি হবেন শারাপোভা।

শুক্রবার ইউএস ওপেনের ড্র অনুষ্ঠিত হয়। ডোপ পাপের কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার পর এটাই তার প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। ইউএস ওপেনে অংশ নিতে র‌্যাঙ্কিংয়ের ১৪৭ নম্বর তারকা শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দেয় ইউএস টেনিস অ্যাসোসিয়েশন।

ফ্রেঞ্চ ওপেনের দুবারের রানার্সআপ হালেপের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বিবেচনায় স্বস্তিতেই থাকার কথা শারাপোভার। ছয়বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছেন এই রাশিয়ান গ্ল্যামার-গার্ল। এরমধ্যে ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হালেপকে হারিয়ে শিরোপা জয় করেন মারিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম রাউন্ডে হালেপের মুখোমুখি শারাপোভা

আপডেট সময় ০২:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭