ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনাভাইরাসে স্কয়ার হাসপাতাল পরিচালকের মৃত্যু

আকাশ আইসিটি ডেস্ক :  

স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

রোববার বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।

বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন।

মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মির্জা নাজিম বিএমএর আজীবন সদস্য ছিলেন।

গত ৪ জুন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআর সারা দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৮ জন চিকিৎসকের মারা যাওয়ার তথ্য জানিয়েছিল। এরপর আরও দুজনের মৃত্যু হয়।

এছাড়াও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এফডিএসআর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনাভাইরাসে স্কয়ার হাসপাতাল পরিচালকের মৃত্যু

আপডেট সময় ০৮:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০