ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিষয়ভিত্তিক পাঁচ গান নিয়ে পার্থ বড়ুয়ার প্রথম একক ‘মুখোশ’

আকাশ বিনোদন ডেস্ক: 

বিভিন্ন ঘরানার বিষয়ভিত্তিক পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে ব্যান্ড তারকা ও সোলস’র ভোকাল পার্থ বড়ুয়ার প্রথম একক অ্যালবাম ‘মুখোশ’।

গত সপ্তাহে আইপিডিসি ফাইনান্স’র পৃষ্ঠপোষকতায় অনলাইনে প্রকাশ পায় অ্যালবামের প্রথম গান ‘শহর ও মেঘদল’।

এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘আমাদের ইচ্ছে আছে ক্রমান্বয়ে সবগুলো গান রিলিজ করবো অনলাইনে, আইপিডিসি’র পেজে। এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবগুলো গানের সিডি প্রকাশ করবো। ব্যক্তিগতভাবে ‘মুখোশ’ করে আমি আনন্দিত।

‘এ রকম বিষয়ভিত্তিক গান সাধারণত সেভাবে হয় না। হলেও পুরো একটা অ্যালবামের কথা কেউ ভাবে না। রানাকে যখন আইডিয়াটা দিয়েছিলাম, দু’জনেই কাজটা নিয়ে উত্তেজিত ছিলাম। তারপর অনেক সময়, কাটা-ছেঁড়া শেষে মুখোশ শ্রোতাদের কাছে এলো। এটা কিন্তু আমার ক্যারিয়ারের প্রথম একক। এর আগে একক করবো কখনও ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘‘শহর ও মেঘদল’ গান নিয়ে খুব চমৎকার রেসপন্স পাচ্ছি শ্রোতাদের থেকে। এই ব্যাপারটাও খুব ভালো লাগছে।’’

মুখোশ’র গানগুলো নিয়ে গীতিকবি শেখ রানা বাংলানিউজকে বলেন, ‘এ অ্যালবামের গানগুলো বিষয়ভিত্তিক। পাঁচটা ভিন্ন বিষয় নিয়ে পাঁচটা গীতিকবিতা লিখেছি। যেমন- ‘শহর ও মেঘদল’ গানে এই ইট-কাঠের শহরে এক নাগরিকের অব্যক্ত আর্তনাদের কথা বলেছি। ‘নস্টালজিয়া’ গানে আছে এক নাগরিকের স্মৃতিকাতরতা, গানের শিরোনামের মতোই। ‘বৃষ্টির গান’- এ শহর জুড়ে বৃষ্টি নামার গল্প। ‘মুখোশ’- এ আছে মুখ ও মুখোশের যে বৈপরিত্য নিয়ে আমরা ঘুরি- তার শব্দচয়ন। আর ‘টং এর দোকান’ হলো মুখোশ অ্যালবামের আনন্দের গান। এক কাপ চা খেতে খেতে শহর ঘুরে বেরানো আর টং এর দোকানের বন্ধুরা মিলে চা খেতে খেতে আড্ডা দেওয়ার গান।’

এক বাক্যে একসঙ্গে এক নজরে দেখে নেওয়া যাক ‘মুখোশ’র সবগুলো গান- শহর ও মেঘদল, নস্টালজিয়া, বৃষ্টির গান, মুখোশ এবং টং এর দোকান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

বিষয়ভিত্তিক পাঁচ গান নিয়ে পার্থ বড়ুয়ার প্রথম একক ‘মুখোশ’

আপডেট সময় ০৯:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০